দৈন��ক আমার পত্র
জাতীয়৩ মে, ২০২৬ | বিকেল ৩:৩৮পড়তে সময়: ২ মিনিট

৩০ লাখ কোটি টাকার ঋণের বিশাল বোঝা নিয়েই সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
৩০ লাখ কোটি টাকার ঋণের বিশাল বোঝা নিয়েই সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদী শাসনামলের দুর্নীতি ও লুটপাটের কারণে রাষ্ট্র ও জনগণকে ঋণগ্রস্ত করে ফেলা হয়েছে। ফলে প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতের দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পড়ে।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চার দিনব্যাপী এই সম্মেলনে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নিচ্ছে এবং ৩০টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় সরকারকে দুর্বল জনপ্রশাসন, অবনতিশীল আইন-শৃঙ্খলা এবং সংকটাপন্ন অর্থনীতির মুখোমুখি হতে হয়েছে। তবে গত আড়াই মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশকে আমদানি-নির্ভর অর্থনীতিতে পরিণত করা হয়েছে, যার ফলে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি। পাশাপাশি বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কার্যকারিতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে জনগণের ভোগান্তি কমিয়ে পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের উদ্দেশে একাধিক নির্দেশনা দেন তিনি। এর মধ্যে রয়েছে—বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

এছাড়া জনপ্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানান জেলা প্রশাসকদের।

সম্পর্কিত আরও খবর

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি
গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
জাতীয়২২ মে ২০২৬

গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জনসম্পৃক্ততা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক