দৈন��ক আমার পত্র
জাতীয়১০ মে, ২০২৬ | বিকেল ৩:৭পড়তে সময়: ২ মিনিট

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে দেখবে সরকার: রিজভী

দেশের সার্বিক উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদানকে মূল্যায়ন করে তাদের দাবি বাস্তবায়নে গুরুত্ব দেবে সরকার।

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে দেখবে সরকার: রিজভী
দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের আট লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ন্যায্য দাবি, অধিকার ও মর্যাদার বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

রোববার রাজধানীতে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৪৫তম জাতীয় কাউন্সিল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জাতির উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দেশের অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে উন্নয়নের প্রতিটি খাতে আপনাদের অবদান রয়েছে। তাই এই পেশাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, নানা সময় নানা ধরনের আলোচনা-সমালোচনা আসতে পারে, তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিজেদের কাজ নিষ্ঠার সঙ্গে চালিয়ে যেতে হবে। জনগণই তাদের প্রকৃত মূল্যায়ন করবে।

সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে রিজভী বলেন, নির্বাচিত সরকার উন্নয়ন ও উৎপাদনের সঙ্গে যুক্ত সব শ্রেণি-পেশার মানুষের মূল্যায়নে বিশ্বাস করে। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেশের মানুষের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার একমাত্র লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো।

জবাবদিহিতার বিষয়টি উল্লেখ করে রিজভী বলেন, জনগণের প্রশ্ন করার অধিকার রয়েছে এবং সরকার সেই জবাবদিহিতা নিশ্চিত করেই কাজ করছে। সংসদীয় কার্যক্রমেও এর প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

দেশের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সঠিক পরিকল্পনা, সংস্কার ও দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশও উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে।

সম্পর্কিত আরও খবর

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি
জাতীয়২১ জুন ২০২৬

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

সংসদে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ; বক্তব্য কার্যবিবরণী থেকে প্রত্যাহার ও কঠোর নীতিমালা প্রণয়নের দাবি

আহমদ বিলাল খান
পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি