দৈন��ক আমার পত্র
জাতীয়২ মে, ২০২৬ | সকাল ৭:২৫পড়তে সময়: ১ মিনিট

আজ সিলেটে প্রধানমন্ত্রীর সফর, থাকছে একাধিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
আজ সিলেটে প্রধানমন্ত্রীর সফর, থাকছে একাধিক কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেট সফরে যাচ্ছেন। সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে, দিনব্যাপী এই সফরে তিনি বিভিন্ন ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার (২ মে) সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (র.) এর মাজারে গিয়ে জিয়ারত করবেন।

এরপর তিনি সিলেট শহরের সার্কিট হাউজ এলাকার কাছে জলাবদ্ধতা কমানোর জন্য নেওয়া একটি উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন করবেন এবং একটি মতবিনিময় সভায় বক্তব্য দেবেন।

দুপুরে সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু ও কিশোরদের জন্য আয়োজিত একটি ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি।

দিনের শেষ অংশে শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, দীর্ঘ সময় পর নির্বাচনী প্রচারের সময় গত ২১ জানুয়ারি তিনি সিলেট সফর করেছিলেন। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।

সম্পর্কিত আরও খবর

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি
গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
জাতীয়২২ মে ২০২৬

গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জনসম্পৃক্ততা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক