দৈন��ক আমার পত্র
জাতীয়১১ মে, ২০২৬ | বিকেল ৫:৩৮পড়তে সময়: ২ মিনিট

পার্বত্য জনগোষ্ঠীর মেধা ও দক্ষতা দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে: পার্বত্য মন্ত্রী

ঐতিহ্য রক্ষার পাশাপাশি পার্বত্য জনগোষ্ঠীর অবদান দেশের উন্নয়নকে দিচ্ছে নতুন গতি।

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
পার্বত্য জনগোষ্ঠীর মেধা ও দক্ষতা দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে: পার্বত্য মন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের মানুষ তাদের নিজস্ব মেধা, দক্ষতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।  

গতকাল রাতে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে চট্টগ্রামে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রকৌশলী পরিবার আয়োজিত বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চাংক্রান, চাংলান ও পাতা উৎসবের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
  
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার মানুষ আজ তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে ধারণ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বৈচিত্র্যের এই সমন্বয়ই বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তিকে আরও শক্তিশালী করছে।  

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের প্রকৌশলী, চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবীরা চট্টগ্রামসহ দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। নিজেদের ঐতিহ্য ও পরিচয় ধরে রেখেই তারা জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন, যা অত্যন্ত গর্বের বিষয়।
  
চট্টগ্রামে কর্মরত পার্বত্য চট্টগ্রামের প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে এবং পার্বত্য সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বিস্তৃতভাবে দেশের মানুষের মাঝে তুলে ধরতে হবে।  

অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, পার্বত্য জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের উন্নয়নে সরকার সবসময় পাশে থাকবে।  

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন। প্রকৌশলী প্রু মং রাখাইনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রকৌশলী, পেশাজীবী, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও খবর

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি
জাতীয়২১ জুন ২০২৬

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

সংসদে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ; বক্তব্য কার্যবিবরণী থেকে প্রত্যাহার ও কঠোর নীতিমালা প্রণয়নের দাবি

আহমদ বিলাল খান
পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি