দৈন��ক আমার পত্র
জাতীয়৯ মে, ২০২৬ | রাত ৫:৩৮পড়তে সময়: ২ মিনিট

যুক্তরাজ্যের রাজনীতিতে ইতিহাস গড়লেন সিলেটের ফরহাদ হোসেন

ফরহাদের ঐতিহাসিক বিজয়ে গর্বিত গোটা বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার:FacebookWhatsAppX
যুক্তরাজ্যের রাজনীতিতে ইতিহাস গড়লেন সিলেটের ফরহাদ হোসেন
যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন সিলেটি বংশোদ্ভূত ফরহাদ হোসেন। পূর্ব লন্ডনের নিউহ্যাম বারার মেয়র নির্বাচিত হয়ে তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে লেবার পার্টির মনোনয়নে এ পদে জয় লাভ করেছেন। তার এই বিজয় শুধু প্রবাসী বাংলাদেশিদের নয়, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের জন্যও গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।

স্থানীয় নির্বাচনে ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে বড় ব্যবধানে জয় পান ফরহাদ হোসেন। তিনি সদ্য বিদায়ী মেয়র রোকসানা ফিয়াজের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে লেবার পার্টি যখন কঠিন চ্যালেঞ্জের মুখে, তখন নিউহ্যামে ফরহাদের জয় দলটির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

সিলেটের শিকড় থেকে উঠে আসা ফরহাদ দীর্ঘদিন ধরে নিউহ্যামের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি প্লাস্টো নর্থের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি অপরাধ দমন, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ এবং স্থানীয় অর্থনৈতিক সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন দক্ষতার সঙ্গে।

বিজয় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরহাদ হোসেন বলেন, এটি নিউহ্যামের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। এই বারা আমাকে অনেক কিছু দিয়েছে। আজ এই বারার মেয়র নির্বাচিত হওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না এবং তিনি জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে কাজ করতে চান।

আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে ফরহাদ হোসেনের। আবাসন সংকট মোকাবিলা, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং কার্যকর স্থানীয় প্রশাসন গড়ে তোলাকে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানা গেছে।

ব্রিটিশ রাজনীতিতে একজন সিলেটি বংশোদ্ভূত নেতার এই উত্থানকে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত আরও খবর

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি
জাতীয়২১ জুন ২০২৬

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

সংসদে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ; বক্তব্য কার্যবিবরণী থেকে প্রত্যাহার ও কঠোর নীতিমালা প্রণয়নের দাবি

আহমদ বিলাল খান
পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি