গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জনসম্পৃক্ততা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর গুলশানের বাসভবন থেকে হেঁটে নিজের রাজনৈতিক কার্যালয়ে যান।
বিকেলে গুলশান অ্যাভিনিউ এলাকার বাসভবন থেকে বের হয়ে তিনি পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় আশপাশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকেলে গুলশানের বাসভবন থেকে হেঁটে তাঁর রাজনৈতিক কার্যালয়ে যান।






