দৈন��ক আমার পত্র
জাতীয়২ মে, ২০২৬ | বিকেল ৫:৪৫পড়তে সময়: ২ মিনিট

পুলিশকে সততা ও জবাবদিহিতার বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
শেয়ার:FacebookWhatsAppX
পুলিশকে সততা ও জবাবদিহিতার বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

শনিবার (২ মে) দুপুরে পূর্বঘোষণা ছাড়াই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। হঠাৎ এই পরিদর্শনে তিনি থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রী সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করে সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় ও থানায় আসার কারণ সম্পর্কে জানতে চান। এরপর তিনি ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা এবং থানার অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন।

হাজতখানার পরিবেশ, ধারণক্ষমতা ও বন্দিদের সুযোগ-সুবিধা নিয়েও খোঁজ নেন তিনি। এ সময় হাজতে থাকা এক ব্যক্তির খাবার পরীক্ষা করেন এবং সেখানে পর্যাপ্ত বাতাস চলাচল, ফ্যান ও ওয়াশরুমের ব্যবস্থা আছে কি না; তা যাচাই করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের আবাসিক ব্যবস্থাও পরিদর্শন করেন।

পরিদর্শনের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে থানায় বিশেষ সুবিধা নিলে তার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিতে হবে। তিনি আরও জানান, দায়িত্বে অবহেলা বা অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই আকস্মিক পরিদর্শনের মাধ্যমে থানার সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদারের নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত আরও খবর

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি
গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
জাতীয়২২ মে ২০২৬

গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জনসম্পৃক্ততা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক