দৈন��ক আমার পত্র
শিক্ষা৭ মে, ২০২৬ | সন্ধ্যা ৬:৩পড়তে সময়: ২ মিনিট

রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকে রাবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান এবং পার্কভিউ হাসপাতাল লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ডা. এ.টি.এম. রেজাউল করিম।

এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা (স্বামী/স্ত্রী, সন্তান, পিতা ও মাতা) পার্কভিউ হাসপাতালে নির্ধারিত হারে ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

চুক্তি অনুযায়ী প্যাথলজি সেবায় ৩৫ শতাংশ, এক্স-রে, সিটিস্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রাসনোগ্রাম, ইকো ও ইটিটি সেবায় ২৫ শতাংশ এবং হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় প্রদান করা হবে। এ সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা সহজে ও কম খরচে উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে হাসপাতালের অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, সেবার মান ও অভিজ্ঞ চিকিৎসক-নার্সদের কার্যক্রম তুলে ধরা হয়। অন্যদিকে রাবিপ্রবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

এ সময় রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্কভিউ হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ল্যাবরেটরি সার্ভিসেস ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, কমপ্লায়েন্স ডিরেক্টর ডা. সালাউদ্দিন এম.এইচ. চৌধুরী, মেডিকেল ডিরেক্টর ডা. আহমেদ রহিম, মার্কেটিং ম্যানেজার মো. জাহেদুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমঝোতা স্মারকটি আগামী দুই বছর কার্যকর থাকবে। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে এর মেয়াদ নবায়ন করা যাবে বলে জানানো হয়।

সম্পর্কিত আরও খবর

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. ইস্রাফীল
শিক্ষা১ ঘণ্টা আগে

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. ইস্রাফীল

মোঃ আরফান আলী
কর্মসংস্থানমুখী শিক্ষায় জোর, রাবিপ্রবি’তে কারিকুলাম প্রশিক্ষণ সমাপ্ত
শিক্ষা২ দিন আগে

কর্মসংস্থানমুখী শিক্ষায় জোর, রাবিপ্রবি’তে কারিকুলাম প্রশিক্ষণ সমাপ্ত

আহমদ বিলাল খান
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক
জাতীয়১ ঘণ্টা আগে

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক
অপরাধ১ ঘণ্টা আগে

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

কমলগঞ্জে ডিবির অভিযানে আটক মাদক কারবারি শুভ কান্তি দাস। ছবি: ডিবি, মৌলভীবাজার।

মৌলভীবাজার প্রতিনিধি
জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু
রাজনীতিগতকাল

জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
পীরগঞ্জে ইয়াবাসহ দুইজনকে কারাদণ্ড প্রদান
অপরাধ২ দিন আগে

পীরগঞ্জে ইয়াবাসহ দুইজনকে কারাদণ্ড প্রদান

মোঃ আরফান আলী