দৈন��ক আমার পত্র
শিক্ষা৭ মে, ২০২৬ | বিকেল ৫:৪৫পড়তে সময়: ২ মিনিট

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. ইস্রাফীল

মোঃ আরফান আলী
শেয়ার:FacebookWhatsAppX
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. ইস্রাফীল
নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল। বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ৩৭.০০.০০০০.০৭৯.১১.০০১.২০২৬-১৮৬ স্মারক নম্বরের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. ইস্রাফীলকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, যেটি আগে ঘটবে, তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. মো. ইস্রাফীল ঠাকুরগাঁও জেলার সন্তান। তিনি ১৯৯১ সালে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে শিক্ষকতা করছেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশসহ বিভিন্ন দেশে গবেষণা, কর্মশালা ও একাডেমিক কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি।

পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপের জন্য অধ্যাপক ড. ইস্রাফীল বিশেষভাবে পরিচিত। সমাজমুখী ও অংশগ্রহণমূলক সাংস্কৃতিক চর্চা বিকাশে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তার নিয়োগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

সম্পর্কিত আরও খবর

রাঙ্গামাটিতে ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’ প্রতিষ্ঠা
শিক্ষা১২ মে ২০২৬

রাঙ্গামাটিতে ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’ প্রতিষ্ঠা

জ্ঞানচর্চা, গবেষণা ও সম্প্রীতি বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন।

এম মহাসিন মিয়া, লেখক ও আঞ্চলিক গবেষক, পার্বত্য চট্টগ্রাম
জবি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রশিক্ষণ ১৪ মে, বিশেষ আকর্ষণ মাসফিক এনাম তূর্য
শিক্ষা১০ মে ২০২৬

জবি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রশিক্ষণ ১৪ মে, বিশেষ আকর্ষণ মাসফিক এনাম তূর্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে তিনদিনব্যাপী অনলাইন ও অফলাইন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম; সিভি রাইটিং, এআই টুলস ব্যবহার, কর্পোরেট দক্ষতা ও ব্যক্তিগত ব্র্যান্ডিং নিয়ে থাকছে বিশেষ সেশন।

জবি প্রতিনিধি
সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন
শিক্ষা১০ মে ২০২৬

সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বিশেষ কর্পোরেট সুবিধায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাউন্ট এডোরা হাসপাতালের সঙ্গে স্বাস্থ্যসেবা সমঝোতা।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি
শিক্ষা১০ মে ২০২৬

নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

র‍্যাগিং প্রতিরোধ ও নবীন শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবান্ধব ক্যাম্পাসে রূপান্তরে জবি ছাত্রদলের উদ্যোগ।

জবি প্রতিনিধি
এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়
শিক্ষা১০ মে ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়

সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে পদার্থবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ইতিহাস ও বিশ্বসভ্যতা, হাদিস ও রসায়ন-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
রবীন্দ্র জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষা৮ মে ২০২৬

রবীন্দ্র জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আরফান আলী