দৈন��ক আমার পত্র
শিক্ষা৫ মে, ২০২৬ | রাত ১২:৪৬পড়তে সময়: ২ মিনিট

কর্মসংস্থানমুখী শিক্ষায় জোর, রাবিপ্রবি’তে কারিকুলাম প্রশিক্ষণ সমাপ্ত

আহমদ বিলাল খান
শেয়ার:FacebookWhatsAppX
কর্মসংস্থানমুখী শিক্ষায় জোর, রাবিপ্রবি’তে কারিকুলাম প্রশিক্ষণ সমাপ্ত
বিশ্বে কর্মসংস্থানের জন্য জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই। এই গুরুত্বারোপের মধ্য দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী কারিকুলামভিত্তিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, সময়োপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা সম্ভব।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের উদ্যোগে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো ও ফলাফলভিত্তিক শিক্ষা কারিকুলাম শীর্ষক প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সমাপনী দিনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান প্রদান করে দক্ষ স্নাতক তৈরি করতে হবে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের চাহিদা মাথায় রেখে কারিকুলাম প্রণয়ন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণে শিক্ষকদের দলভিত্তিকভাবে কারিকুলাম প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে কাজ করানো হয়। এতে পাঠ্যক্রম পরিকল্পনা, বিষয়বস্তু নির্ধারণ, পাঠদান পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা পরিমাপের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম নির্বাচন এবং সংশ্লিষ্টদের মতামত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া জাতীয় যোগ্যতা কাঠামো অনুসরণ করে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন এবং তা নিয়মিত হালনাগাদের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সম্পর্কিত আরও খবর

রাঙ্গামাটিতে ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’ প্রতিষ্ঠা
শিক্ষা১২ মে ২০২৬

রাঙ্গামাটিতে ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’ প্রতিষ্ঠা

জ্ঞানচর্চা, গবেষণা ও সম্প্রীতি বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন।

এম মহাসিন মিয়া, লেখক ও আঞ্চলিক গবেষক, পার্বত্য চট্টগ্রাম
জবি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রশিক্ষণ ১৪ মে, বিশেষ আকর্ষণ মাসফিক এনাম তূর্য
শিক্ষা১০ মে ২০২৬

জবি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রশিক্ষণ ১৪ মে, বিশেষ আকর্ষণ মাসফিক এনাম তূর্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে তিনদিনব্যাপী অনলাইন ও অফলাইন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম; সিভি রাইটিং, এআই টুলস ব্যবহার, কর্পোরেট দক্ষতা ও ব্যক্তিগত ব্র্যান্ডিং নিয়ে থাকছে বিশেষ সেশন।

জবি প্রতিনিধি
সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন
শিক্ষা১০ মে ২০২৬

সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বিশেষ কর্পোরেট সুবিধায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাউন্ট এডোরা হাসপাতালের সঙ্গে স্বাস্থ্যসেবা সমঝোতা।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি
শিক্ষা১০ মে ২০২৬

নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

র‍্যাগিং প্রতিরোধ ও নবীন শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবান্ধব ক্যাম্পাসে রূপান্তরে জবি ছাত্রদলের উদ্যোগ।

জবি প্রতিনিধি
এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়
শিক্ষা১০ মে ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়

সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে পদার্থবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ইতিহাস ও বিশ্বসভ্যতা, হাদিস ও রসায়ন-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
রবীন্দ্র জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষা৮ মে ২০২৬

রবীন্দ্র জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আরফান আলী