দৈন��ক আমার পত্র
জাতীয়৫ মে, ২০২৬ | রাত ১২:১৫পড়তে সময়: ২ মিনিট

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
'সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি' এমন মন্তব্যের মাধ্যমে বৈঠকে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলোকে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। এতে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হবে এবং বিনিয়োগ কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আন্তরিকভাবে বিনিয়োগে আগ্রহীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও প্রদান করেন।

বন্ধ কলকারখানায় বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলোর বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন এবং বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও খবর

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি
জাতীয়২১ জুন ২০২৬

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

সংসদে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ; বক্তব্য কার্যবিবরণী থেকে প্রত্যাহার ও কঠোর নীতিমালা প্রণয়নের দাবি

আহমদ বিলাল খান
পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি