দৈন��ক আমার পত্র
জাতীয়১৪ মে, ২০২৬ | সন্ধ্যা ৬:৫৬পড়তে সময়: ২ মিনিট

পার্বত্য অঞ্চলে খাদ্য নিরাপত্তা ও যুব দক্ষতায় ডব্লিউএফপি’র সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

পাহাড়ি যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে উদ্যোক্তা সৃষ্টির সুযোগ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
পার্বত্য অঞ্চলে খাদ্য নিরাপত্তা ও যুব দক্ষতায় ডব্লিউএফপি’র সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে আরও কার্যকর ও সহায়তামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নিরাপদ খাদ্য সহায়তা এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে দ্বিপাক্ষিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, বর্তমান সরকার এখন প্রথাগত ত্রাণ সহায়তার পরিবর্তে বিশেষ করে পার্বত্য অঞ্চলের যুবক ও যুবতীদের কারিগরি দক্ষতায় দীক্ষিত করার ওপর অধিক গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে পাহাড়ি অঞ্চলের মানুষের আত্মনির্ভরশীলতা ও জীবনমান আরও উন্নত হবে।

মন্ত্রী আরও বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ডিজিটাল ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডব্লিউএফপি’র কারিগরি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে জরুরি বা আপদকালীন সময়ে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর মিস সিমোন পার্চমেন্ট। প্রতিনিধি দলে আরও ছিলেন ডব্লিউএফপি’র সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মোঃ মহসিন, ডেপুটি হেড অব প্রোগ্রাম মিজ মাবিবেথ ব্ল্যাক, হেড অব অপারেশন হাফিজা খান এবং প্রোগ্রাম পলিসি অফিসার সুমিত্র চাকমা। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

ডব্লিউএফপি প্রতিনিধি দল পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস প্রদান করে।

সম্পর্কিত আরও খবর

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি
জাতীয়২১ জুন ২০২৬

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

সংসদে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ; বক্তব্য কার্যবিবরণী থেকে প্রত্যাহার ও কঠোর নীতিমালা প্রণয়নের দাবি

আহমদ বিলাল খান
পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি