দৈন��ক আমার পত্র
জাতীয়১৮ মে, ২০২৬ | বিকেল ৫:৫২পড়তে সময়: ২ মিনিট

কায়সার কামালের বক্তব্যের প্রতিবাদে পিসিসিপির নিন্দা, বক্তব্য প্রত্যাহারের দাবি

পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা দাবি; না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
কায়সার কামালের বক্তব্যের প্রতিবাদে পিসিসিপির নিন্দা, বক্তব্য প্রত্যাহারের দাবি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য কায়সার কামাল-এর বক্তব্যকে ‘ইতিহাস বিকৃত’ ও ‘রাষ্ট্রবিরোধী’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটি অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

সোমবার (১৮ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, গত ১৫ মে এক বক্তব্যে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “বাংলাদেশে আদিবাসীরা একসময় সমস্ত সম্পদের মালিক ছিল, তারপর আমরা বাঙালরা এসে একটু একটু করে নিয়ে তাদের জায়গায় বসবাস করেছি।” পিসিসিপির দাবি, একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তির এমন বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন, ইতিহাস বিকৃত ও উসকানিমূলক’।

বিবৃতিতে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, ওই বক্তব্যের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং এতে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। তারা বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়েছে।

পিসিসিপির নেতারা আরও দাবি করেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর আগমন ইতিহাসের বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী অঞ্চল ও দেশ থেকে ঘটেছে। একই সঙ্গে তারা উল্লেখ করেন, বাংলার ভূখণ্ডে বাঙালিদের ইতিহাস হাজার বছরের পুরোনো।

বিবৃতিতে আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশন ও আদিবাসী স্বীকৃতির প্রসঙ্গ টেনে সংগঠনটি আশঙ্কা প্রকাশ করে বলে, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্ব নিয়ে জটিলতা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে বিদেশি সংস্থা ও এনজিওগুলোর কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

পিসিসিপি তাদের বিবৃতিতে জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারা আপসহীন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলে, কায়সার কামাল তার বক্তব্য প্রত্যাহার না করলে পার্বত্য অঞ্চলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

বিবৃতিতে স্বাক্ষর করেন পিসিসিপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জমির উদ্দিন।

সম্পর্কিত আরও খবর

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি
গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
জাতীয়২২ মে ২০২৬

গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জনসম্পৃক্ততা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক