দৈন��ক আমার পত্র
জাতীয়১১ মে, ২০২৬ | রাত ৯:২৭পড়তে সময়: ২ মিনিট

পার্বত্যাঞ্চলের শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী

বিদেশি পর্যটক আকর্ষণ ও স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা।

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
পার্বত্যাঞ্চলের শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার পার্বত্য এলাকার মানুষের সার্বিক কল্যাণে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

সোমবার (১১ মে) খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলায় জনগণ বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচিত করেছে। জনগণের প্রত্যাশা পূরণে খুব শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে।

সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একাধিক মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এর মধ্যে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, স্থানীয় ফল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং সাজেক পর্যটনকেন্দ্রে যাতায়াত সহজ করতে সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিদেশি পর্যটক আকর্ষণ এবং স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

এ সময় তিনি চাষযোগ্য জমি কম থাকায় দারিদ্র্য বিমোচনে কৃষি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্পর্কিত আরও খবর

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি
জাতীয়২১ জুন ২০২৬

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

সংসদে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ; বক্তব্য কার্যবিবরণী থেকে প্রত্যাহার ও কঠোর নীতিমালা প্রণয়নের দাবি

আহমদ বিলাল খান
পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি