দৈন��ক আমার পত্র
জাতীয়৪ মে, ২০২৬ | বিকেল ৩:৩৩পড়তে সময়: ২ মিনিট

উপবৃত্তি কর্মসূচিতে স্বচ্ছতা ও তথ্য হালনাগাদে শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
উপবৃত্তি কর্মসূচিতে স্বচ্ছতা ও তথ্য হালনাগাদে শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্দেশনা
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দেশের শিক্ষা খাতে উপবৃত্তি বিতরণ কার্যক্রম আরও স্বচ্ছ ও সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য হালনাগাদে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

সোমবার (৪ মে) ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে জানানো হয়, HSP-MIS সফটওয়্যারে ৬ষ্ঠ, একাদশ ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি চলমান রয়েছে। তবে যেসব শিক্ষার্থীর বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর প্রদান করা যাচ্ছে না, তাদের বিষয়ে আলাদা করে তথ্য দিতে হবে।

চিঠিতে বলা হয়, পিতা-মাতা উভয় বা একজনের মৃত্যুজনিত কারণে কিংবা বিবাহবিচ্ছেদের কারণে যেসব শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি নম্বর দেওয়া সম্ভব হচ্ছে না—এমন শিক্ষার্থীদের সংখ্যা প্রতিষ্ঠানভিত্তিকভাবে নির্ধারিত ছকে উল্লেখ করতে হবে।

এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, EIIN নম্বর, শ্রেণি এবং এনআইডি সমস্যাজনিত শিক্ষার্থীদের সংখ্যা (মৃত্যুজনিত ও বিবাহবিচ্ছেদজনিত আলাদাভাবে) উল্লেখ করে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠাতে বলা হয়েছে।

সব তথ্য আগামী ৭ মে’র মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। শিক্ষা উপবৃত্তি কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পর্কিত আরও খবর

সংসদে শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ নবনির্বাচিত সদস্য
জাতীয়১৭ ঘণ্টা আগে

সংসদে শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ নবনির্বাচিত সদস্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।

নিজস্ব প্রতিবেদক
৩০ লাখ কোটি টাকার ঋণের বিশাল বোঝা নিয়েই সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী
জাতীয়গতকাল

৩০ লাখ কোটি টাকার ঋণের বিশাল বোঝা নিয়েই সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শপথের মধ্য দিয়ে সংসদে যুক্ত হবেন ৪৯ নারী এমপি
জাতীয়গতকাল

শপথের মধ্য দিয়ে সংসদে যুক্ত হবেন ৪৯ নারী এমপি

নিউজ প্রতিবেদক
স্থায়ী শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব
জাতীয়গতকাল

স্থায়ী শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব

সাময়িক যুদ্ধবিরতি নয়, ৩০ দিনের মধ্যে সংকটের স্থায়ী সমাধান চায় তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
পুলিশকে সততা ও জবাবদিহিতার বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়২ দিন আগে

পুলিশকে সততা ও জবাবদিহিতার বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
হজরত শাহজালাল (রহ.) মাজারে দেশ-জাতির কল্যাণে মোনাজাত করলেন প্রধানমন্ত্রী
জাতীয়২ দিন আগে

হজরত শাহজালাল (রহ.) মাজারে দেশ-জাতির কল্যাণে মোনাজাত করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার