দৈন��ক আমার পত্র
জাতীয়১০ মে, ২০২৬ | সকাল ৯:৩৫পড়তে সময়: ১ মিনিট

পুলিশ সপ্তাহ ২০২৬ আজ থেকে শুরু

১০৭ পুলিশ সদস্যের বিপিএম ও পিপিএম পদক প্রদান অনুষ্ঠান স্থগিত।

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
পুলিশ সপ্তাহ ২০২৬ আজ থেকে শুরু
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার থেকে শুরু হচ্ছে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’। ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে আগামী ১০ থেকে ১৩ মে পর্যন্ত চার দিনব্যাপী দেশজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে এবারের পুলিশ সপ্তাহ।

আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দল অংশ নেবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

এদিকে, পুলিশ সপ্তাহ–২০২৬ উদ্বোধনের আগে ১০৭ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতি দেশের বাইরে অবস্থান করায় তাঁর অনুমোদন না থাকায় এ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এছাড়া পদক সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনও এখনো জারি হয়নি।

পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী কয়েকদিনে বিভিন্ন কর্মসূচি ও সম্মেলনের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ও সাফল্য তুলে ধরা হবে।

সম্পর্কিত আরও খবর

একই দিনে বিশ্বজুড়ে রোজা ও ঈদ পালনের দাবি শরিয়াহবিরোধী: বায়তুল মোকাররমের খতিব
জাতীয়১০ ঘণ্টা আগে

একই দিনে বিশ্বজুড়ে রোজা ও ঈদ পালনের দাবি শরিয়াহবিরোধী: বায়তুল মোকাররমের খতিব

চাঁদ দেখা পদ্ধতি ও চন্দ্রমাস শুরুর মানদণ্ড উপেক্ষা করে বৈশ্বিক একক ঈদ পালনের দাবি শরিয়াহবিরোধী, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক ক্যালেন্ডার গ্রহণযোগ্য নয়।

নিজস্ব প্রতিবেদক
পুলিশের পেশাদারিত্ব ও জনআস্থার সম্পর্ক জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়১৩ ঘণ্টা আগে

পুলিশের পেশাদারিত্ব ও জনআস্থার সম্পর্ক জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে আরও কার্যকর পদক্ষেপের তাগিদ।

নিজস্ব প্রতিবেদক
খাদ্যে ক্ষতিকর উপাদান জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি: প্রতিমন্ত্রী
জাতীয়১৬ ঘণ্টা আগে

খাদ্যে ক্ষতিকর উপাদান জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের রাজনীতিতে ইতিহাস গড়লেন সিলেটের ফরহাদ হোসেন
জাতীয়গতকাল

যুক্তরাজ্যের রাজনীতিতে ইতিহাস গড়লেন সিলেটের ফরহাদ হোসেন

ফরহাদের ঐতিহাসিক বিজয়ে গর্বিত গোটা বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
রাজধানীর ফোম কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট