দৈন��ক আমার পত্র
ধর্ম২২ মে, ২০২৬ | সন্ধ্যা ৭:৩২পড়তে সময়: ২ মিনিট

রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ

অসহায় মানুষের পাশে আঞ্জুমানে মোত্তাবেইনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া; দিনব্যাপী চিকিৎসা, ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে ব্যাপক সাড়া।

আহমদ বিলাল খান
শেয়ার:FacebookWhatsAppX
রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ
মানবসেবাকে ইবাদত হিসেবে ধারণ করে রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচির আয়োজন করেছে আঞ্জুমানে মোত্তাবেইনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া। দিনব্যাপী এ আয়োজনে চিকিৎসাসেবা পেয়েছেন ১৮১ জন রোগী। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান করেছেন ৪৪ জন এবং ৭৪ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল থেকে রাঙ্গামাটির বনরূপা দায়রা ভবনে (লেকার্স পাবলিক স্কুলের পাশে) এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ, নিম্ন আয়ের পরিবার ও অসহায় রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানের আয়োজন, ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

চিকিৎসা ক্যাম্পটি পরিচালনায় সহযোগিতা করে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) রাঙ্গামাটি জেলা কমিটি, জেলার বিভিন্ন ইউনিট ও কাউখালী উপজেলার আওতাধীন শাখাসমূহ। ব্যবস্থাপনায় ছিল মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ, রাঙ্গামাটি ইউনিট।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ এ ধরনের উদ্যোগ থেকে সরাসরি উপকৃত হচ্ছেন। তারা এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ স্বেচ্ছাসেবীরা বলেন, রক্তদান মানুষের জীবন বাঁচায়। সমাজের আরও তরুণদের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদানের কারণে দিনভর চিকিৎসা ক্যাম্পে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

শেষে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত আরও খবর

ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত হলে সমাজে অপরাধ ও সহিংসতা কমবে: ডিজি
ধর্ম১৫ মে ২০২৬

ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত হলে সমাজে অপরাধ ও সহিংসতা কমবে: ডিজি

লংগদুতে শিক্ষক-ইমামদের সঙ্গে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা।

আহমদ বিলাল খান
কুরআন-হাদিসের অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর বক্তৃতা ইসলামি সমাজ প্রতিষ্ঠার পথে বড় বাধা: আল-ইসলাহ সভাপতি
ধর্ম৯ মে ২০২৬

কুরআন-হাদিসের অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর বক্তৃতা ইসলামি সমাজ প্রতিষ্ঠার পথে বড় বাধা: আল-ইসলাহ সভাপতি

ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় বিভ্রান্তি ও অপব্যাখ্যা রোধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখছেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

নিজস্ব প্রতিবেদক
দানই আল্লাহর নৈকট্যের সিঁড়ি
ধর্ম৯ মে ২০২৬

দানই আল্লাহর নৈকট্যের সিঁড়ি

কৃপণ মনোভাব মানুষকে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয়।

আহমদ বিলাল খান, লেখক ও গবেষক
ইমামতির তিন দশক পূর্ণ করে পানছড়ি বাজার মসজিদে ইমামকে রাজকীয় বিদায়
ধর্ম৮ মে ২০২৬

ইমামতির তিন দশক পূর্ণ করে পানছড়ি বাজার মসজিদে ইমামকে রাজকীয় বিদায়

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
মানবতার ঈমান জাগরণের পবিত্র উৎসব কুরবানী
ধর্ম৫ মে ২০২৬

মানবতার ঈমান জাগরণের পবিত্র উৎসব কুরবানী

ইবাদত, আনুগত্য ও আত্মসমর্পণের মাধ্যমে জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পবিত্র আহ্বান।

আহমদ বিলাল খান, লেখক ও গবেষক
শান্তির পথেই ইসলামের ডাক
ধর্ম২ মে ২০২৬

শান্তির পথেই ইসলামের ডাক

ইসলাম মানুষের অধিকার রক্ষা, দুর্বলদের পাশে দাঁড়ানো এবং জাকাতের মাধ্যমে বৈষম্য কমিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানায়

আহমদ বিলাল খান